পাবনা-৫আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন রাজনীতি করতে হবে জনগণের জন্য। কেননা জনগণই সকল ক্ষমতার উৎস। তাছাড়া জনগণের জন্য রাজনীতি করলে মরেও মানুষের মাঝে চির অমর হয়ে বেঁচে থাকা যায়। শুক্রবার সকালে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজরীতিবিদ আবুল কাশেম’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি একথা বলেন। এমপি প্রিন্স সভায় উপস্থিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশে আরও বলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আবুল কাশেম ছিলেন একজন জনবান্ধব আদর্শ রাজনীতিবিদ এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শত প্রতিকূল অবস্থার মধ্যেও আওয়ামী রাজনীতি তথা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের আদর্শ থেকে কখনও পিছপা হন নাই। আর সেকারণে আজও এ জনপদের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রয়াত আবুল কাশেম’র কনিষ্ঠপুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাসের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, কেন্দ্রীয় যুবলীগ নেতা দেলোয়ার হোসেন শাহজাদা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ ও উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল। শেষে প্রয়াত আবুল কাশেম’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ সিদ্দিকুর রহমান।