চাটমোহরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১ হাজার পিস নেশা জাতীয় ওষুধ টাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। শুক্রবার (১ অক্টোবর) সকালে চাটমোহর পৌর শহরের নতুন বাজার জারদিস মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সরোয়ার,এএসআই আকবুল ও এএসআই শরিফুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করেন। এসময় তার কাছ থেকে ইনসেপটা কোম্পানীর ১ হাজার পিস টাপেনটাডল ওষুধ জব্দ করা হয়।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।