চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে ধুলাউড়ি-বোয়ালমারী সংযোগ সড়কের এইচবিবি করন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকালে এই কাজের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল হামিদ মাস্টার। এসময় হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,হরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী হায়দার সরদার,আব্দুর রাজ্জাক মোল্লাসহ এরাকাবাসী উপস্থিত ছিলেন। জানা গেছে,উপজেলা পরিষদের রাজস্ব খাতের অর্থায়নে গ্রামীণ এই রাস্তাটি এইচবিবিকরণ করা হচ্ছে।