কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় র্যালী শেষে পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আছাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, শিশু কন্যা হালিমা খাতুন, তানিয়া আক্তার প্রমুখ।