পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ বাকি বিল্লাহ।
এ সময় অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, ডা. মোঃ নাজমুস সাকিব ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।