আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলাতে ‘কন্যা শিশু দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, আদমদীঘির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আদমদীঘির কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদুরী তমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে প্রশিক্ষপ্রাপ্ত মহিলাদের সম্মানী দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা, কন্যাশিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তরুন-তরুনীদের প্রতি তথ্য সমৃদ্ধ হওয়ার আহবান জানান।