রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের ঠাকুরদাশ লক্ষিপুর গ্রামে ৭০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। পীরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তি মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোস্তাফিজার রহমান মদনখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। মামলার বাদী একই গ্রামের মকবুল হোসেনের পুত্র আজিজুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন-তার শিশু কন্যা (৬) কে গত ২৯ সেপ্টেম্বর দুপুরে নির্জনতার সুযোগে প্রতিবেশী মোস্তাফিজার রহমান নিজ বাড়িতে বলপুর্বক ধর্ষন করেছে। গত বুধবার দুপুরে তিনি ৯৯৯ নম্বরে ফোন দেন। ফোন পাবার পরপরই পীরগঞ্জ থানার পুলিশ মোস্তাফিজার রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার সময় ওই বাড়িতে অবস্থানরত মোস্তাফিজার রহমানর পুত্র মানিক মিয়ার স্ত্রী সেলিনা বেগম বলেন- এখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। মুলত ওদের সাথে আমাদের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ অভিযোগটি সম্পুর্ন সাজানো। পীরগঞ্জ থানার ওসি তদন্ত মাহবুবার রহমান বলেন-অভিযোগ পাবার পর মামলা হয়েছে। আসামি গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।