সারিয়াকান্দির ৮ নং ফুলবাড়ী বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়েছে। সমাবেশ শেষে মঙ্গলবার রাত ৯ টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ী কাঁঠালতলায় ্ওই অফিস উদ্বোধন করা হয়েছে। বগুড়ার পুলিশ সুপার(এসপি) সুদীপ কুমার চক্রবতী,বিপিএম প্রধান অতিথি থেকে এই অফিস উদে¦াধন করেন। এ সময় ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, সেচ্ছাসেবকলীগ নেতা রাজু আহম্মেদ, ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগনেতা হাবিবুর রহমান,বিশিষ্ঠ ব্যবসায়ী রফিকুল ইসলাম, শ্রমিকলীগ নেতা সামিউল ইসলাম মুনু প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী বিট পুলিশিং এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মোঃ মাহাবুব হাসান।