আগামী ৪অক্টোবর থেকে ২৫অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ সফল করার লক্ষে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা টাস্কফোর্স কমিটির এক সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত ঐ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম প্রমুখ। বক্তারা ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ ধরা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।