নীলফামারীর ডোমারে নানা কর্মসূচীর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন পালিত হয়। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।
সাবেক আওয়ামী লীগ নেতা আলহাজ¦ করিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন অর রশীদ রশিদুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান বকুল, সদর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ময়নুল ইসলাম, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফিরোজ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মেহেরুন আক্তার পলিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কৃষকলীগ সভাপতি হাবিবুল হক দুলাল, ছাত্রলীগ সম্পাদক হাফিজুর রহমান মানিক, মহিলা আওয়ামী লীগের নেত্রী জেবুননেছা আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা হীরামন বর্মন প্রমূখ।
আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন উপস্থিত নেতাকর্মী বৃন্দ।