পাবনার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে পৌরসভায় ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। কুয়েত প্রকল্পের আওতায় এ উন্নয়নকাজে বরাদ্দকৃত অর্থের পরিমান ৮ কোটি ৯ লাখ ৪ হাজার টাকা। মঙ্গলবার বেলা ১২ টার দিকের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাজের শুভ উদ্বোধন করেন এবং প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন।
এ উপলক্ষে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন। এ সময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর রহমান প্রধান, সাবেক পৌর মেয়র ওসমান গনি,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম ,নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, পৌরসচিব উত্তম কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ।