রংপুর সদর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি)’র উদ্যোগে ও বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানীকি করণ প্রকল্প বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সদর উপজেলা হল রুমে সুইস এজেন্সি ডেভলপমেন্ট এন্ড কো অপারেশন (এসডিসি) ও হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশ এর সহযোগীতায় দিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপি এ কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি।এসময় আরও উপস্থিত ছিলেন হেলভেটাস ইন্টারন্যাশনাল এর কো-অপারেশন কনসালটেন্ট মিলন চৌধুরী,জুনিয়র কনসালটেন্ট ফারুক হোসেন।
এসময় বক্তারা বলেন,স্থানীয় সরকারে উত্তম চর্চা বাছাই ও চিহ্নিত করে মাঠ পর্যায়ে সুশাসন, সংবিধান ও জাতি গঠনে একটি বলিষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। স্থানীয় সরকারের অনেক বিষয়ে ভালো চর্চার রয়েছে। সেই ভালো চর্চাগুলো অন্যান্য এলাকায় ছড়ানোর মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ করার এখন সুযোগ রয়েছে।
কর্মশালায় উপজেলা পর্যায়ের কর্মকতা ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি ও ইউপি সচিবগণ সহ ৫০জন অংশগ্রহণ করেন।কর্মশালায় গণতান্ত্রিক পদ্ধতিতে উপজেলার পাঁচটি ভালো শিখন বাছাই করা হয়।