শেরপুরের নালিতাবাড়ীতে আজ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলা ছাত্রলীগ আয়োজনে বর্নাঢ্য মিছিল ও আলোচনাসভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম আনারুলের নের্তৃত্বে মিছিলটি শহরটি প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ে এক দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।