প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বৃক্ষরোপন,আনন্দ শোভাযাত্রা কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাটমোহর সরকারি কলেজে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এরপর বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার,সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম,ছাত্রলীগ সভাপতি আ.আলীম,সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ^াস রাজু,স্চ্ছোসেবক লীগের আহবায়ক আ. মান্নান মাস্টার প্রমূখ উপস্থিত ছিলেন।