এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার বড়াইগ্রাম পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। পৌর সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার ও সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও মৌটুসী আক্তার মুক্তা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি এতিম শিশুদের হাতে খাবার প্যাকেট তুলে দেন।