“তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বগুড়ার কাহালুতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় কাহালু উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও লাইট হাউস রেসপন্সিবল প্রকল্পের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি, তথ্য মেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহিদ হাসান রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এছাড়া লাইট হাউসের পক্ষে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার জলিমন নেসা, পিএফ সাইদা বেগম, পিএফ হোসনে মোহল রশিদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বরে বসা তথ্য মেলায় উপজেলা তথ্য, শিক্ষা, থানা সহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে প্রায় ১০টি স্টলে সর্বসাধারণের মাঝে তথ্যসেবা প্রদান করা হয়।