উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার মানুষকে দ্রুত স্বাস্থ্যসেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একটি ওয়াটার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক এই এ্যাম্বুলেন্স প্রাপ্তির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এ্যাম্বুলেন্স পাওয়ায় জনগন দ্রুত স্বাস্থ্যসেবা পাবে। উপকূলীয় অঞ্চল কয়রার মানুষ ঘন ঘন দূর্যোগের সাথে মোকাবেলা করায় প্রত্যন্ত জনপদ উত্তর ও দক্ষিণ বেদকাশির অসহায় মানুষ ২০ থেকে ৩৫ কিলোমিটার দুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জায়গীরমলে পৌছাতে প্রতিমধ্যে অনেক রোগি মারা যায়। সে জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নদীপথে যোগাযোগের জন্য দ্রুত ওয়াটার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন বলে জানান। তিনি চিকিৎকদের উদ্দেশ্য বলেন জরুরী রোগীদের স্বাস্থ্য সেবা দিতে গেলে এ্যাম্বুলেন্সের অভাব দেখা দিলে প্রয়োজনে ভাড়া করে রোগি দ্রুত পাঠানোর ব্যবস্থা করবেন এজন্য যা অর্থ ব্যায় করা হবে তা তিনি এবং ইউনিয়নের জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেস সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আঃ সামাদ গাজী, আলহাজ¦ আব্দুল্লাহ আল মাহমুদ, আছের আলী মোড়ল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ কয়রা উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।