নাটোরের লালপুরে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ শীর্ষক প্রকল্পের ট্রাংকি পদ্ধতিতে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭সেপ্টেম্বর) লালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ লালপুর জোনাল অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ঢাকার প্রধান প্রকৌশলী (পওপ) মো.মহিউদ্দিন। অধ্যক্ষ ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাপবিবো নাটোরের নির্বাহী প্রকৌশলী (এসওডি)মো.সাখাওয়াত হোসেন নাটোর পবিস-২এর মহাব্যবস্থাপক (জিএম) মো.মোমীনুল ইসলাম লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান। প্রধান প্রকৌশলী (পওপ) মো.মহিউদ্দীন বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)জিওবি এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)অর্থায়নে বিশেষ অনুদানে কৃষকদের অত্যন্ত কম মূল্যে সৌরবিদ্যুৎ চালিত পাম্প বিক্রি প্রকল্প নেওয়া হয়েছে। এর অধীন ২১টি জেলার ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ৫টি ক্যাটাগরিতে ২হাজার পাম্প স্থাপন করা হবে।