মিথ্যা অভিযোগে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরঙ্গ দে কে আটক ও রূপসার শিয়ালী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর ক্ষয়-ক্ষতির প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে উপজেলা পরিষদ সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু। সমাবেশে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অবঃ উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, বাবু রাম মন্ডল, জগদীশ রায়, প্রজিত রায়, বিভূতী ভুষন সানা, প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ,পরিমল মন্ডল, পিযুষ সাধু, ইউপি সদস্য প্রেমানন্দ সানা, রঞ্জন সরকার, কেষ্ট পদ মন্ডল, সুজন রায়, রাম প্রসাদ সানা, বিশ্বজিৎ ধর ও তপন সানা প্রমুখ।