প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে ১০ ইউনিয়নের প্রতিটিতে এক হাজার পাঁচশ’ করে মোট ১৫ হাজার মানুষকে করোনাভাইরাসের গণটিকা দেয়া হবে। মঙ্গলবার ২৮ আগস্ট সকাল ৯টা থেকে এই টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল হাকিম জানান, উত্তরগ্রাম ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এবং অন্য ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, যারা আগে রেজিষ্ট্রেশন করেছেন, কিন্তু টিকা পাননি তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া আইডি কার্ড দেখিয়েও টিকা নেয়া যাবে। প্রথম দুই ঘন্টায় পঞ্চাশোর্ধ ব্যক্তি, নারী ও প্রতিবন্ধীদের প্রাধান্য দেয়া হবে।
এরআগে গত ৭ আগস্ট উপজেলার ১০ ইউনিয়নে ৬ হাজার টিকার প্রথম ডোজ ও ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গণটিকা দেয়া হয়।