পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হলেন ছাইকোলা গ্রামের শুকুর আলীর স্ত্রী বিউটি খাতুন (৪০)।
জানা গেছে,পারিবারিক কলহের জের ধরে সবার অগোচরে গৃহবধূ বিউটি নিজ শোবার ঘরের ডাবের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,আত্মহত্যার বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।