বাংলাদেশের জনপ্রিয় মৌসুমি ফলের একটি হলো আখ। পাবনার বেড়া উপজেলার মৌসুমি ব্যবসায়ীরা আখ বিক্রিতে ব্যস্ত সময় পার করছে। উপজেলার সিএন্ডবি বাসষ্ট্যান্ডের পাশে, অলিতে-গলিতে মৌসুমি আখ ব্যবসায়ীরা আখ বিক্রিতে ব্যস্ত রয়েছে। এসব ক্ষুদ্র মৌসুমি ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ী এবং কৃষকের কাছ থেকে সরাসরি আখ কিনে বিক্রি করছে। আখ কিনেত প্রতিদিন ভিড় করছে অসংখ্য শ্রেণি পেশার মানুষ। সকালে আখ কিনে বিক্রেতারা তা পরিস্কার করে লম্বা করে দাড় করিয়ে রাখে। আখ চাষী এবং ব্যবসায়ী মোহাম্মদ বাতেন মুসল্লী নিজের জমিতে আখ চাষ করেন এবং বিভিন্ন জায়গা থেকে আক কিনে নিয়ে ব্যবসা করেন। তিনি জানান, প্রতিটি মোটা ও লম্বা আখ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। আবার আকারে একটু চিকন আখ ১০-১৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দিনভর বিক্রি করে তিনি ৫’শ থেকে ৭’শ টাকা আয় করেন।
বাজারে আখ কিনতে আসা, আসাদুল রহমান বলেন আখ একটি মৌসুমী সুস্বাদু ফল। পরিবারের সবাই পছন্দ করে। মাঝে মধ্যেই আমি আখ কিনে নিয়ে যাই। এই গরমে আখের মিষ্টি রস বেশ তৃপ্তিদায়ক। আখের রসে নানা পুষ্টিগুণ রয়েছে। এর রস রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।