রাজশাহীর বাঘায় খালুর বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। স্কুল ছাত্রীর মা বাদি হয়ে রোববার এই মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ঢাকার মানিকগঞ্জের মজিদ মোল্লা নামের এক ব্যক্তি বিয়ে করে বাঘা উপজেলার আড়ানী নুরনগর গ্রামে। সে ওই গ্রামে একটি বাড়ি কিনেছেন। সেই বাড়িতে স্ত্রীকে নিয়ে আসা-যাওয়া করেন। আগস্ট মাসে মজিদ মোল্লা তার স্ত্রীকে নিয়ে সেই বাড়িতে আসেন। সেখানে কিছু দিন অবস্থান করেন। এ সময় তার তৃতীয় স্ত্রীর বোনের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) বাড়িতে বেড়াতে গেলে ২৫ আগস্ট তাকে ধর্ষণ করে।
স্কুল ছাত্রীর মামা জানান, মজিদ মোল্লা ঢাকায় চলে যাওয়ার পর মেয়ে ঘটনাটি জানায়। ঘটনাটি আমার বোনকে বিষয়টি অবগত করেও কোন সুরাহ হয়নি। নিরুপায় হয়ে মামলা দায়ের করা হয়েছে। তার প্রথম স্ত্রীর দুটি সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার বিচ্ছেদ হলে প্রেমের সম্পর্ক গড়ে আমার বোনেকে তৃতীয় বিয়ে করেন।
বাঘা থানা ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। শারীর পরীক্ষার জন্য স্কুল ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।