প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ বরাবরই সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। তাই প্রধানমন্ত্রী জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় অভিনন্দন জানিয়ে বগুড়ার নন্দীগ্রামে যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা যুবলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবদুস সালাম, এমআর জামান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, যুবলীগ নেতা ইঞ্জি. মোফাজ্জল বারী, সিরাজুল ইসলাম শুকুর, আবদুর রউফ, দুলাল হোসেন, ইমন সরকার সোহাগ, শাহীনুর রহমান, আসকান আলী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।