পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ,েমা. মোজাম্মেল হক রওশনের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আতিকুর রহমান আতিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া,যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি মো.আব্দুল আলীম,সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু প্রমূখ। সমাবেশে বক্তারা আগামী ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।