পাবনার চাটমোহরে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেসরকারি সংগঠণ জাগরনী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নেতৃত্ব বিকাশ বিষয়ক কর্মশালা অনুস্ঠিত হয়। চাটমোহর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো: মোহাররম হোসেন। প্রধান অতিথি ছিলেন এস এম ই ও নাটোর শাখার ম্যানেজার মো. ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সুলতানা শাহনাজ। এ সময় সংস্থার এরিয়া ম্যানেজার এস এম আসলাম উদ্দিনসহ কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সংস্থা কর্তৃক পরিচালিত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সংস্থার ২জন প্রতিবন্ধী সদস্যকে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।