পাবনার চাটমোহরে স্বামী পরিত্যক্তা এক নারীকে প্রেম করে বিয়ের পর পারিবারের পক্ষ থেরেক মেনে না নেওয়ায় এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিসাইচড়া ইউনিয়নের নিসাইচড়া গ্রামে শুক্রবার িিবকেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়রাতদন্তের জস্য পাবনা মর্গে পাটায়। নিহত যুবক ওই গ্রামের সাদেক আলীর ছেলে সুমন আলী (১৯)।
এলাকাবাসী জানায়.সুমন প্রেম করে বিয়ে করে একই গ্রামের একাধিক স্বামী পরিত্যক্তা ইয়াছিন আলীর মেয়ে রোজিনা (৩৫) কে। বিষয়টি সুমনের পরিবার মেনে নেয়নি। এরপর কিছুদিন ঢাকায় গার্মেন্টসে চাকুরি করে কয়েকদিন আগে বাড়ি ফিরে আসে। বাড়িতে উঠতে না দেওয়ায় শ^শুর বাড়িতে ওঠে সুমন। এরই একপর্যায়ে শুক্রবার সকলের অগোচরে সে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে অসুস্থ হয়ে পরে। তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি হওয়ায় পাবনা পাঠানো হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাবনা মর্গে পাঠানো হয়। শনিবার ময়রাতন্ত শেষে সুমনের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।