বাংলাদেশ আওয়ামী লীগ কাপাসিয়া উপজেলার শাখার সদস্য, বিশিষ্ট সমাজ সেবক চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ¦ একেএম সুলতান উদ্দিন আকন্দ স্বাস্থ্য বিধি মেনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে সিলিং ফ্যান ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
কাপাসিয়া উপজেলার চরদূর্লভ খাঁ আবদুল হাই সরকার উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বারিষাব ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ¦ একেএম সুলতান উদ্দিন আকন্দ, বারিষাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সিব্বির আহমেদ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, রনি, ইউনিয়ন পরিষদ সদস্য সুমন মিয়া, ছাত্রলীগ নেতা মাসুম শেখ প্রমূখ।
স্থানীয় ভিকারটেক গ্রামের প্রতিবন্ধী অলিউল্লাহ, রাব্বি, ভেরারচালা গ্রামের সোহাগ, মোসলেম, ডাওরা গ্রামের আঃ রফি ও কির্তুনিয়া গ্রামের ইমাম হোসেন কে হুইল চেয়ার ও নগদ অর্থ দেয়া হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের হাতে ২০ টি সিলিং ফ্যান তুলে দেন একেএম সুলতান উদ্দিন আকন্দ।
সুলতান উদ্দিন আকন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিমিন হোসেন রিমি এমপি’র ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে নৌকায় বিজয়ের লক্ষ্য আমরা কাজ করছি।
উল্লেখ, এসএম সুলতান উদ্দিন আকন্দ সিমিন হোসেন রিমি এমপি নির্দেশনা মোতাবেক বারিষাব ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছেন।