বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী পরিমল দত্ত ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে নির্বাচনী এলাকায় প্রায় ২ শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন করেছেন।
জানা যায়, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে শেরপুরের খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় কোন প্রার্থী না থাকায় ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান পরিমল দত্তকে প্রার্থী হিসেবে ঘোষনা করেন নের্তবৃন্দ। তারই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২ টায় ইউনিয়নের সকল গ্রামে ২ শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান খোকা, সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সাজেদুল ইসলাম, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কৃষকলীগের সভাপতি সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।