আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আবদুল মজিদ শাহ্ মোটর শোভাযাত্রা করেছেন। শনিবার সকাল সাড়ে দশ টায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এদনি সকালে উপজেলার বেতগাড়ী বাজার থেকে কয়েক শত মোটরসাইকেল,চার্জার ভ্যানসহ এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের স্বতফূর্ত অংশগ্রহণে মোটর শোভা যাত্রা বের করা হয়। অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় এবং পথ সভা করেন। শোভা যাত্রা চলাকালে ইউনিয়নের গোনা হাইস্কুল প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয়।এসময় তিনি বলেন,আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ দলে থেকে সুষ্ঠু রাজনীতি করে আসছি এবং সরকারের সকল কাজে সার্বিক সহযোগিতা করে আসছি। মেহনতী,দু:স্থ্য গরীব অসহায় ও সকল ইউনিয়নবাসীর পাশে থেকে সরকারের দেয়া অনুদান ও আমানতের দ্বায়ভার গ্রহন করে সঠিকভাবে বন্টন করা হবে। অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আবদুল মজিদ শাহ্ আরো বলেন,ঈমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গোনা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে বাংলাদেশ সরকার তথা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে দলীয় মনোনয়ন দাবি করেছেন। এলক্ষে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।