করোনা সংক্রমণের খবর পেলেই সাথে সাথে ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা ন্যাশনাল আর্ট গ্যালারিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এসময় ডা. দীপুমনি বলেন, কোন তথ্য পাওয়ার সাথে সাথেই খোঁজ নেয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা পর্যবেক্ষণ হচ্ছে এবং খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সরকার যথেষ্ট সচেতন এবং নজরদারি চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।