নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের সাথে হাওরের মাছবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
শনিবার ভোরে, নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ চালক আবুচান। এ সময় গাড়ীতে থাকা অপর একজন আহত হয়।