জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশন নানা কারনেই গুরুত্বপূর্ণ। সম্মেলনের চতুর্থ দিনে বৈশ্বিক মহামারি পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, আফগান পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার দুপুরে সাধারণ অভিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে বিশ্বনেতাদের সামনে ৬ দফা দাবি তুলে ধরেন। ভাষণের শুরুতেই করোনা সংকট মোকাবেলায় সবাইকে এক হতে আহ্বান জানান।