লালপুর উপজেলার ১নং লালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন কে সামনে রেখে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার ২৪ সেপ্টেম্বর বিকেলে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সভাপতি ইউপি সদস্য আসলাম হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন এর সঞ্চালনায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ সকলের দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক আমজাদ হোসেন, লালপুর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন রিপন, লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আশরাফুল ইসলাম আওয়াল, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল হান্নান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।