দিনাজপুরের হিলি স্থলবন্দরে ব্যবসা আরও গতিশীল করতে দু দেশের সিএন্ডএফ ও ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় হিলি চেকপোষ্টের ভারত অভ্যন্তরে শুন্য রেখায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর রহমান লিটনের নেতৃত্বে ২৩ সদস্যের একটি দল ভারতে যান। সেখানকার সিএন্ডএফ এজেন্ট ও এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের নের্তৃবৃন্দের সাথে এক ঘন্টা ব্যাপী মতবিনিময় করেন।
সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, কনসারমেন্টে গাড়ী সব একসাথে প্রদান, গাড়ী দ্রুত খালাস করন ও ফেরত প্রদান, এক্সপোটের গাড়ী বৃদ্ধিকরন, গাড়ীতে ডিক্লারেশন বহিভুত পন্য প্রদান থেকে বিরত থাকা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভারত হিলি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলাওদ্দিন ও সাধারন সম্পাদক ধিরেজ অধিকারী সহ ২৪ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।