খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটির বাসিন্দা মোঃমনিরুজ্জামান সুমন। তাঁর একমাত্র ছেলে শিশু জটিল হার্টের রোগে ভুগছে। বাচ্চাটির ৩মাস বয়সে রোগটি ধরা পড়ে। হার্ট থেকে দুইটা রক্তনালী ফুসফুসে যায়। যার ভেতরে ওর একটা নালী তৈরী হয়নি। আর একটা নালী সরে গেছে ও হার্টে বড় একটা ছিদ্র আছে এবং কিছু জায়গা ব্লক আছে। খুলনা ও ঢাকায় অনেক ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া হয়েছে। পিজি হাসপাতালে, শিশু হাসপাতালে, ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সরকারি হ্রদরোগ হাসপাতালে ডাক্তারের ভাষায় এই রোগের নাম টিট্রা অফ ফ্যালট( টিওএফ )। এখন এই শিশুটির তিন থেকে চারটি অপারেশন করতে হবে। যে অপারেশনগুলোতে খরচ হবে ৯/১০ লক্ষ টাকা। শিশুটির বাবার ছোট একটা দোকানে ফ্লেক্সিলোড আর টুকটাক কেনাবেচা করেন। এ আয় দিয়ে পরিবার চালানো খুব কঠিন। তবুও তিনি তাঁর শিশুর এক বছর বয়স পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন অতি দ্রুত অপারেশন না করালে শিশুটিকে বাঁচানো সম্ভব হবেনা। তাই এই অসহায় শিশুটিকে বাঁচাতে সকলকে এগিয়ে এসে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য শিশুটির মা বাবা সবার কাছে আকুতি জানিয়েছেন। তাদের একমাত্র ও প্রথম সন্তানের জীবন বাঁচাতে সাহায্য করার বিনীত নিবেদন করেছেন। বাবার নিজস্ব বিকাশ নম্বর ০১৯১১১৭৮৯৬৬ রকেট ও নগদ করা আছে। ব্যাংক হিসাব নম্বর
মোঃ মনিরুজ্জামান সুমন ২০৫০১৮২০২০৩৮৭২৫০৫ ইসলামি ব্যাংক লিমিটেড, দৌলতপুর শাখা, খুলনা।