নিরাপত্তা চুক্তি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের সৃষ্ট টানাপোড়েনের অবসান ঘটানোর উদ্যোগ নিয়েছে দেশ দু'টির রাষ্ট্রপ্রধান।সংকট মোকাবিলায় বুধবার (২২ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন টেলিফোনে কথা বলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে তারা বৈঠকে বসবেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার অকাস নামে একটি ইন্দো-প্যাসেফিক নিরাপত্তা চুক্তি করে। ওই চুক্তির জেরে ফ্রান্সকে অস্ট্রেলিয়ার জন্য সাবমেরিন তৈরির তিন হাজার ৭শ' কোটি মার্কিন ডলারের চুক্তি খোয়াতে হয়েছে। এ চুক্তি পিঠে ছুরি মারা বলে মন্তব্য করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। এরপরই ফ্রান্সের সঙ্গে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।