খুলনার পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি মামলায় মিজানুর রহমান (৪৫) কে পুলিশ আটক করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক এমরান হোসেন জানান, ১৫ সেপ্টম্বর রাত ১১টার সময় উপজেলার নাছিরপুর গ্রামে আমির আলী শেখের সুপারি বাগানে ১২-১৩ জন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় গোপণ সংবাদের ভিত্তিতে কপিলমুনি ফাঁড়ি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নড়াইল জেলার কালিয়া থানার কালডাংগা গ্রামের মৃত উকিল বেগের ছেলে মিলন বেগ (৪১) কে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটক মিলনের স্বীকারক্তিতে আরো একজন আটক করা হয়েছে। সে পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের শামসুদ্দীন গাজীর ছেলে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে সরল-গোপালপুর বাজারের পাঁকা রাস্থার উপর থেকে তাকে আটক করা হয়। থানা ওসি এজাজ শফী জানান, মিজানুর ডাকাতি প্রস্তুতি মামলায় পালাতক আসামী। তার সিডিএমএস যাচই করে থানায় অস্ত্র, ডাকাতি সহ ৯টি মামলা রয়েছ। আইনে প্রক্রিয়ায় তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।