শারদীয় দূর্গা উৎসব সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ১০৪টি মন্ডবে কাঁদামাটি, খড়, বাঁশ, কাঁঠ আর রং দিয়ে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পিরা। যথাসময়ে প্রতিমা সাজিয়ে পূজারিদের হাতে তুলে দিতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা প্রতিবছর শরৎ ঋতুতে অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর করোনা আমেজ কমলেও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে অপেক্ষায় রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা।
জানা যায়, আগামী ৬ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১১ অক্টোবর বোধন শেষে ষষ্ঠী পূজা এবং ১৫ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। গতকাল বৃহস্প্রতিবার উপজেলার কয়েকটি মন্ডব ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীদের ব্যস্ততা চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের নিপুন আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। প্রতিটি মন্ডপে তৈরি করা হচ্ছে দূর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিখ, গণেশ, অসুর ও শিবের মূর্তি। এরি মধ্যে কয়েকদিনের মধ্যে প্রতিমা গুলোর রং ও সাজ-সজ্জার কাজ শেষ হবে।
কাহারোল উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ বলেন, উপজেলায় ১০৪টি পূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পূজা উদযাপন লক্ষ্যে সব প্রস্তুতি সম্পুর্ন করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কাহারোল থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রইস উদ্দীন বলেন শান্তিপূর্ণ পরিবেশে যাতে পূজা উৎযাপিত হয় সেই জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে পুলিশ।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান বলেন, এ বছর স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে দূর্গা পূর্জা উৎযাপন করতে মন্ডব কমিটি, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুধিজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।