রংপুরের কাউনিয়ায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগের সাথে উপজেলা পর্যায়ে কর্মরত বিভাগ সমূহের ষান্মাষিক মতবিনিময় ও জবাবদিহী মূলক সভা স্থানীয় সরকার বিভাগ (ইএএলজি) এর সহায়তায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে স্থানীয় সরকার বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন (উপ-সচিব),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাাহী কর্মকর্তা তাহমিনা তারিন,জেলা ফেসিলেটর মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মীর হোসেন, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, মৎস্য কর্মকর্তা ফারজানা বেগম,ইউপি চেয়ারম্যান আনছার আলী,আশরাফুল ইসলাম,রাকিবুল ইসলাম,প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ প্রমূখ।