পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের একটি ল্যাপটপ দিনের বেলাতে খোয়া গেছে। গত ২০ সেপ্টেম্বর স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১১টি ল্যাপটপের মধ্যে ১টি ল্যাপটপ খোয়া যায়। এদিন প্রধান শিক্ষক মো.আখেজ উদ্দিন স্কুলের কাজে রাজশাহীতে ছিলেন। কম্পিউটার শিক্ষক মো: জহুরুল হক ল্যাবে এসে দেখেন ল্যাপটপটি নেই। সেখান থেকে অন্য কোন কিছু খোয়া যায়নি। তিনি বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্যান্যের জানান। প্রধান শিক্ষক ২১ সেপ্টেম্বর এ ব্যাপারে চাটমোহর থানায় একটি জিডি করেছেন। তিনি জানান,বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিদ্যালয় চলাকালে ল্যাপটপটি চুরির ঘটনা আমাদের ব্যাথিত করেছে। আমরা এখনো এর সন্ধান পাইনি।