পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গুনাইগাছা খেলার মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মো. মকবুল হোসেন এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আতিকুর রহমান আতিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো.আজাহার আলী,মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক বেগম সাজেদা রহমান,কৃষক লীগের আহ্বায়ক এ্যাড.আ. মমিন,যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি মো.আব্দুল আলীম,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান প্রমূখ। সমাবেশে বক্তারা আগামী ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।