পাবনার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ২ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরশহরের সরদারপাড়াস্থ সংসদ সদস্যের নিজ বাসভবনে উপজেলার ৫ জন রোগাক্রান্ত ব্যক্তিকে চেক প্রদান করা হয়। পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. মকবুল হোসেন রোগাক্রান্ত ওইসব ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি ও চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।