জামালপুরের মেলান্দহে বজ্রপাতে এক হোমিওপ্যাথি চিকিৎসক আবুল কালাম আজাদ (৫০) নামে মারা গেছেন। ওই চিকিৎসক পাহাড়িপটল গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানাযায় মঙ্গলবার(২১) সেপ্টেম্বর বিকেলে হোমিওপ্যাথি চিকিৎসক আবুল কালাম আজাদ মাছ শিকার করতে গেলে হঠাৎ ব্রজ্রপাতের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে সে প্রাণ হারায়।