পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের মহেলা রুথনী ডাঙ্গার বিলে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ‘ডিঙ্গি নৌকা’ বাইচ প্রতিযোগীতা শুরু হয়েছে।
মহেলা গ্রামবাসীর উদ্যোগে রুথনি বিলে প্রতি বছরের মতো এবারেও শুরু হয়েছে ডিঙি নৌকা প্রতিযোগীতা। মঙ্গলবার,আগামীকাল বৃহস্পতিবার ও শনিবার প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। শনিবারই ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আজাহার আলী সরকার। এ সময় উপস্থিত ছিলেন পাশর্^ডাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক,আব্দুল আলিমসহ অন্যারা। ডিঙ্গি নৌকা প্রতিযোগীতা উপভোক করতে প্রথম দিনই শত শত নারী-পুরুষ শিশুরা ভীড় করে বিলপাতে।