শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও চন্দ্রকোনা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ¦ মিজানুর রহমানের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রকোনা কলেজের আয়োজনে সমপ্রতি কলেজ মিলনায়তনে এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ড.রফিকুল ইসলামের সভাপতিত্বে মিজানুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মো: আলতাব আলী, চৌধুরী ছবরুন্নেছা কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, ধুকুরিয়া বিএম কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করীম, চন্দ্রকোনা কলেজের সাবেক অধ্যক্ষ মো: এনামুল হক, স্থানীয় চেয়ারম্যান ও চন্দ্রকোনা কলেজের সাবেক ছাত্র সাজু সাইদ সিদ্দীকি, মাওলানা নূরল হক, জেলা পরিষদ সদস্য রবিউল করীম মানিক, চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মোখলেছুর রহমান, চন্দ্রকোনা কলেজের পৌরনীতি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আলিমুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক জয়ন্ত কুমার দেব প্রমুখ। শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।