সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে,গতকালের দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নে যাঁরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন দিঘলিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ হায়দার আলী মোড়ল এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম আতিকুল ইসলাম। সেনহাটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাজী জিয়াউর রহমান জিয়া গাজী এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসেস ফারহানা হালিম। গাজীরহাট ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোল্যা মফিজুল ইসলাম ঠাণ্ডু এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল। বারাকপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব গাজী জাকির হোসেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আনসার আলী। যোগীপোল ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ সাজ্জাদুর রহমান লিংকন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আনিসুর রহমান। আড়ংঘাটা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এসএম ফরিদ আকতার এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মফিজুর রহমান জিবলু। এবারের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য নব নির্বাচিত চেয়ারম্যানগন মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলমহলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।