পাবনার সুজানগরে বিজ্ঞান বিষয়ক কুইজ ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে ঐ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, প্রভাষক গোলজার হোসেন ও কাজেম উদ্দিন মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন আখতারুজ্জামান জর্জ মাস্টার। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।