পাবনার সুজানগরে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২১-২০২২ অর্থ বছরে এবং খরিপ-২ মৌসুমে উপজেলার ৪‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঐ বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্ব্ েউপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুস সাত্তার। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। শেষে কৃষক প্রতি ৫কেজি মাসকালাই বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।