বিরলে পূর্ববিরোধের জের ধরে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভিকটিম ঐ যুবক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা (মন্ডলপাড়া) গ্রামের মোসাদ্দেক হোসেন মুসা এর ছেলে হুমায়ুন কবীর অভিযোগে জানা, পূর্ববিরোধের জের ধরে পার্শ্ববর্তী আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল (জালিয়াপাড়া) গ্রামের হেমন্ত চন্দ্র ওরফে পোড়া এর ছেলে দূর্লভ চন্দ্র, যাদব চন্দ্র, আক্ষয় চন্দ্র, দিনেশ এর ছেলে নিশিকান্ত, সতিশ চন্দ্র এর ছেলে হেমন্ত চন্দ্র ওরফে পোড়াসহ ১৪-১৫ জন গত বৃহষ্পতিবার বাড়ীর পার্শ্ববর্তী এলাকায় রাত আনুমানিক ১১ টায় অতর্কিতভাবে হামলা চালায়। তাদের এলাপাথারী ধারালো অস্ত্রের আঘাতে হুমায়ুন কবীর এর মাথা, ফিঠ, হাত, পাসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত কাটা জখম হয়। এ সময় হুমায়ুন কবীর এর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হামলাকারীরা জীবনে কোথাও একাকী পেলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরিবারের লোকজনের সহায়তায় ঐ রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য হুমায়ুন কবীরকে ভর্তি করা হলে সার্জারী ওয়ার্ডের একটি ইউনিটে সে চিকিৎসাধীন রয়েছে। রোববার তাঁর অবস্থা শংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র বদলীর পরামর্শ প্রদান করেছে চিকিৎসক। সোমবার এ রিপোর্ট লেখাকালে রোগীর চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় ঘটনা থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং পরবর্তীতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আহতর পরিবার।